শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
কমলগঞ্জে জেলা পরিষদ-এর পক্ষ থেকে ত্রাণ বিতরন

কমলগঞ্জে জেলা পরিষদ-এর পক্ষ থেকে ত্রাণ বিতরন

খালেদ আহমদ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মৌলভীবাজার জেলা পরিষদ-এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার  আলীনগর, পতনউষার, দক্ষিনভাগ, আজিমগঞ্জ ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভার বন্যা কবলিত অঞ্চলে ত্রান তহবিল হতে ত্রান বিতরন করেন মৌলভীবাজার জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান ও জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ|

পতনঊষারে ১২০ জন ও আলীনগরে ৮০ জন বন্যা আক্রান্ত অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও খাবার স্যালাইন বিতরন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, হাসান আহমেদ জাবেদ, রওনক আহমেদ অপু, সৈয়দা জেরিন আক্তার, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌফিক আহমেদ বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com