সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন

ইয়াবার চালানসহ সুনামগঞ্জে যুবক আটক

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবার চালানসহ এক যুবককে আটকের পর র‌্যাব বুধবার থানা পুলিশে সোপর্দ করেছে। আটককৃতের নাম আলীমুন শাহ ওরফে জুবায়ের। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাম্মণসাঁওয়ের মুছাব্বির শাহর ছেলে। র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের সিনিয়র এসএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান, র‌্যাব সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল বিন্নাকুলি বাজার শাহ আরেফিন মোকামগামী সড়কের একটি মুদি দোকানের সামনে থেকে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মঙ্গলবার রাতে আলীমুনকে আটক করে। পরবর্তীতে বুধবার ইয়াবাসহ আলীমুনকে তাহিরপুর থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, ঢালারপাড়স্থ মুদি দোকানের সামনে মঙ্গলবার রাতে ইয়াবার চালান বেচা- কেনার সময় লাউড়েরগড়ের আলম ছাব্বির নামের আরেক ইয়াবা ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হলে ইয়াবার চালানের তথ্য বের করতে র‌্যাবের টহল তাকে সাময়িক উত্তম-মধ্যম দেয়ার এক পর্যায়ে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কোন রকম ছাড়া পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com