শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খালেদ আহমদ, (মৌলভীবাজার): সিলেট ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর শিবিরের  হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের  সভাপতি মোঃআসাদুজ্জামান রনি ও সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান রনি  নেতৃত্বে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুর ১২টার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌমুহনা এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র ছাত্রনেতা শাশ্বত ব্রম্ম রনি, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা, শুভ্র পাল, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজু দেব রিটন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল শাম্মু, সাংগঠনিক সম্পাদক তুলিপ খাঁন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজ খানঁ, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুল ইসলাম সুন্নাহ, শাওন খানঁ জসিম, বেলাল তরফদার, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রাহাদুজ্জামান রাজু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার বকসসহ শতাধিক নেতাকর্মী। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ কর্মীদের উপর হামলার হিসাব একটা একটা করে নেয়া হবে, রাজপথের রক্তের বদলা রক্ত দিয়েই শোধ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com