শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
আটটি বিশেষ হজ ফ্লাইটের অনুমতি পেল বিমান

আটটি বিশেষ হজ ফ্লাইটের অনুমতি পেল বিমান

আমার সুরমা ডটকমআটটি বিশেষ হজ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের অনুরোধে সাড়া দিয়ে সৌদি কর্তৃপক্ষ আজ শনিবার এ অনুমতি দিয়েছে। আগামীকাল রোববার ও আগামী সোমবার সৌদিআরবে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ বিমানের অনুরোধে সাড়া দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আগামী দুদিনে আটটি বিশেষ হজ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বিশেষ হজ ফ্লাইটগুলো পরিচালনায় অনুমতি পাওয়ায় প্রায় তিন হাজার হজযাত্রীর সৌদিআরবে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছর ১ লাখ ২৬ হাজার ২৪৭ জনের হজে যাওয়ার কথা। এরমধ্যে শুক্রবার পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদিআরব গিয়ে পৌঁছেছেন। তবে এজেন্সিগুলো সময়মতো পাসপোর্ট জমা না দেওয়ায় ৯৫১ জন হজযাত্রী আগেই বাদ পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com