সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
গ্রীনভিউ পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী মহিলা ও শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

গ্রীনভিউ পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী মহিলা ও শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

আমার সুরমা ডটকমগ্রীনভিউ পরিবেশ ও সমাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক অসহায় মহিলাদের মধ্যে শাড়ি ও শিশু বন্দীদের মধ্যে ঈদবস্ত্র ও খেলনা বিতরণ করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিলের সভাপতিত্বে ও সমাজসেবা প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরীর পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গ্রীনভিউ পরিবেশ ও সমাজিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা আসমা কামরান। স্বাগত বক্তব্য রাখেন গ্রীনভিউ পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. তৌফিকুল আলম বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সমাজসেবার উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, কাউন্সিলর শাহানারা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজনিন হোসেন শামীম, সালমা বাছিত, হেলেনা আক্তার, গ্রিণ ভিউ এর সহ সভাপতি মাহতাবুল হাসান সমুজ, আজাদ মিয়া, এডভোকেট শহীদুল্লাহ তালুকদার , সাবেক কাউন্সিলর আজহার উদ্দিন জাহাঙ্গির প্রমুখ। অনুষ্ঠান শেষে জেল সুপার আব্দুল জলিল অতিথিবৃন্দকে আপ্যায়ন করেন এবং সার্বিক সহযোগিতার জন্য অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com