বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
আরাকানে মুসলিম হত্যা বন্ধ না হলে দূতাবাস ঘেরাও করা হবে। মোগলাবাজারে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিলে বক্তারা

আরাকানে মুসলিম হত্যা বন্ধ না হলে দূতাবাস ঘেরাও করা হবে। মোগলাবাজারে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিলে বক্তারা

দক্ষিণ সুরমা প্রতিনিধি: বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র, মায়ানমারের প্রধানমন্ত্রী অংসান সূচির সন্ত্রাসী বাহিনী কতৃক দেশের আরাকানের মুসলমান জাতীকে জবাই করে এবং আগুনে পুড়িয়ে হত্যা, তাদের বাড়ি ঘর পুড়ানো সহ ইতিহাসের সবচেয়ে জগন্যতম বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে ও মুসলিম হত্যা বন্ধের দাবীতে গত শুক্রবার বাদ জুম্মা, সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার জামে মসজিদের সামন থেকে, ছাত্র জমিয়ত বাংলাদেশ, দক্ষিণ সুরমা উপজেলা শাখা’র ডাকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মোগলাবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেইন রোডস্থ সিদ্দিকিয়া মার্কেটের সামনে এসে এক বিশাল প্রতিবাদ সমাবেশে পরিনত হয়। শাখা সভাপতি এম. রেজাউল করিম রাজ’র সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি কে এম তাহমীদ হাসান’র পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা শরীফ আহমদ শাহান। অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারি হাফিজ ফয়েজ উদ্দিন। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক মাওলানা আজির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও স্বেচ্চাসেবক দল নেতা জাহাঙ্গির আলম লকুস, যুবলীগ নেতা রুহুল ইসলাম, ছাত্র জমিয়ত নেতা হাফিজ আবু সাইদ, মামুনুর রশীদ সহ জমিয়ত যুব ও ছাত্র জমিয়তের স্থানিয় নেতৃবৃন্দ। পরিশেষে শাখা সভাপতি এম রেজাউল করীম রাজুর সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার সমাপ্তী ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com