সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত

সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত

amarsurma.com
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:
৮ ফেব্রুয়ারী সোমবার চারগ্রাম মধুরাপুর শাহজালাল বাজারে সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে এক মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শায়েখ মাওলানা জাকির হুসাইনের সভাপতিত্বে, ফাউন্ডেশনের সমন্বয়ক মাওলানা ইলিয়াস আহমদ ও মুফতি আজিজুল ইসলাম হামিদীর পরিচালনায় ৮টি মক্তবের ৭৪ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
তারাপাশা মাদরাসার শিক্ষক মাওলানা শায়খুল ইসলাম, দরগাহপুর মাদরাসার শিক্ষক মাওলানা শুয়াইব আহমদ কাসিমী, মধুরাপুর মাদরাসার শিক্ষক মাওলানা মাসুম আহমদ, ভাটিপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফিজ আহমদুল হকের ৪ জনের বিচারক সম্মিলিত চূড়ান্ত সিদ্ধান্তে প্রথম পুরষ্কার লাভ করে সাদির আলীর মেয়ে প্রমি আক্তার (গণকা মসজিদ) ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার লাভ করে জিয়ানের মেয়ে তায়্যিবা (মধুরাপুর দক্ষিণপাড়া গুয়াবাড়ি জামে মসজিদ) ১০ হাজার টাকা, তৃতীয় পুরষ্কার লাভ করে মাওলানা আনোয়ার হুসাইনের ছেলে ওবায়দুল্লাহ (কামালপুর পাঞ্জেগানা মসজিদ) ৫ হাজার টাকা। পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কারপ্রাপ্ত মক্তব শিক্ষককে ৩ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়। তাছাড়া আরো ১০ জনকে ফাইনাল পর্বে মেধা পুরষ্কার ও ৮ মক্তবের বাছাই বিজয়ী ৭৪ জনকেই বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণ করেন প্রধান উপদেষ্টা রেজাউল করিম চৌধুরী মুশাহিদ মিয়া (ভার্চুয়াল) আমেরিকা, মাওলানা তাহাজ্জুল হক আজীজ ঢাকা, ভাটিপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চৌধুরী, উপদেষ্টা মোঃ পাকি চৌধুরী গনকা, উপদেষ্টা সারুত চৌধুরী মধুরাপুর। পুরষ্কার বিতরণ শেষে নাশিদ সন্ধ্যায় দেশের খ্যাতিমান উর্দু নাশিদ শিল্পী সায়নান সায়ীমসহ ১১ জন নাশিদ শিল্পীর মাধ্যমে মধ্যরাত পর্যন্ত মন-মাতানো নাশিদ পরিবেশন করে। অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুল কুদ্দুসের মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com