বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
শনিবার সিলেটে যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী

শনিবার সিলেটে যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী

আমার সুরমা ডটকমদেশে ফেরার পথে সিলেটে যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ অক্টোবর) সকাল ৭টায় যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটে তিনি দেশে ফিরবেন। এদিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘণ্টাখানেক যাত্রা বিরতি করবে বিমানটি। সে সুবাদে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগও হতে পারে সিলেট আওয়ামী লীগের নেতাদের।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতি মৌখিকভাবে জানতে পেরেছি। তবে অফিসিয়াল ভাবে এখনো জানানো হয়নি। যাত্রা বিরতিকালে কারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে ৫ অক্টোবর। এদিন এসএসএফ’র সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট সরাসরি ঢাকায় নামবে বলে জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, অসুস্থতা জনিত কারণে প্রধানমন্ত্রী সিলেটে যাত্রা বিরতি হচ্ছে না। তাকে বহণকারী বিমানের ফ্লাইট সরাসরি ঢাকায় নামবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌছান। সেখানে ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন। বক্তব্যে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৫ দফা দাবি বিশ্ব সম্প্রাদায়ের কাছে তুলে ধরেন। অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান। সেখানে প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর স্থানীয় একটি হাসপাতালে তার পিত্ত থলিতে অস্ত্রোপচার হয়। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী লন্ডন পৌছান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com