বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
জারলিয়া বিলের ট্রিপল মার্ডারের অাসামী সাদ্দাম গ্রেফতার

জারলিয়া বিলের ট্রিপল মার্ডারের অাসামী সাদ্দাম গ্রেফতার

কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: জারলিয়া বিলের অালোচিত ট্রিপল মার্ডারের অন্যতম অাসামী সাদ্দামকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব। মিলনগঞ্জ বাজারে প্রকাশ্যেই ঘুরাঘুরী করত সাদ্দাম, প্রতিদিনের ন্যায় এদিন দুপুরেও মিলনগঞ্জ বাজারে চা-নাস্তা করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে সাদ্দাম। সোমবার বিকাল ১টা ৪৫ মিনিটে সাদ্দামের বাড়ি ঘেরাও করে সুনামগঞ্জ র‌্যাব-৯ এর একদল বাহিনী। ঘুম থেকে উঠে কোন কিছু বুঝার আগেই র‌্যাবকে দেখে ঘাবড়ে যায় সাদ্দাম।উপায়ন্তর না দেখে আত্মসমর্পন করে এ শীর্ষ আসামী। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বাড়ি দিরাই উপজেলার টংগর গ্রামের নওসাদ মিয়ার ছেলে। ট্রিপল মার্ডারের বাদী একরার হোসেন জানান, গ্রেফতারকৃত সাদ্দাম ট্রিপল মার্ডার মামলার অন্যতম অাসামী ও ব্যাংক ডাকাতি মামলাসহ বেশ কয়েকটি মামলার অাসামী ও এলাকার শীর্ষ সন্ত্রাস। সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পের উপ পরিচালক লে: কমান্ডার ফয়সল আহমদ জানান, এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন। তাকে অনেকদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে তৎপর ছিল। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com