বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে গলায় দড়ি দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

দিরাই উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সামছুদ্দিন-সিকান্দার উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সুমাইয় ইসলাম (১৬) নামের এক স্কুল ছাত্রী। সে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার শেষে প্রতিদিনের ন্যায় নিজ কক্ষে ঘুমোতে যায় মেয়েটি। রাতে আড়াই থেকে তিনটার দিকে তার ছোট দু-বোন প্রকৃতির ডাকে সারা দিতে বাথরুমে যেতে গিয়ে বাথরুমের সামনের রুমে সিলিংয়ের সাথে ঝুলতে দেখে চিৎকার শুরু করলে পাশের রুম থেকে মা-বাব এসে তা দেখতে পান। পরে দিরাই থানা পুলিশে খবর দিলে এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্তাবস্থা থেকে লাশ নামিয়ে ছুরতহাল রিপোর্টে তৈরী করে ময়না তদন্তের জন্য জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ ব্যাপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, এখনো মামলা দায়ের হয়নি, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com