বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরীর দাফন সম্পন্ন

বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরীর দাফন সম্পন্ন

আমার সুরমা ডটকম: সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, দিরাই উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস শহীদ চৌধুরীর দাফন শনিবার নিজ গ্রাম তাড়লে দ্বিতীয় নামাযে জানাযা শেষে সম্পন্ন হয়েছে। শুক্রবার তার লাশ লণ্ডন থেকে শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই এসে পৌঁছলে সেখানে শোকাবহ অবস্থার সৃষ্টি হয়। বেলা ৩টায় দিরাই বিএডিসি মাঠে প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নাছির উদ্দিন চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস, বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও আব্দুল লতিফ জেপি প্রমুখ। নামাযে জানাযায় ইমামতি করেন দরগাহপুর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান। উল্লেখ্য, ২৭ অক্টোবর বুধবার সকালে লন্ডনস্থ ভাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। বিকেলের দিক পরিস্থিতির অবনতি হলে তাকে (নিবির পর্যবেক্ষন কেন্দ্র) আইসিইউতে স্থনান্তর করা হয়। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com