শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
দিরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ৩

দিরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ৩

আমার সুরমা ডটকমসিলেট থেকে দিরাই আসার পথে সুনামগঞ্জের দিরাই পৌরসভার সুজানগর গ্রামের কাছে সোমবার রাত সাড়ে ১১টায় গাছের সাথে ধাক্কা লেগে একটি প্রাইভেট কার দুমরে মুছরে যায়। একে কারে থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন পৌরসভার চণ্ডিপুর গ্রামের মনির উদ্দিন মিয়ার ছেলে ও দিরাই উপজেলা খাদিমুল ক্বোরআনের সভাপতি হাফিজ আকমল হোসেন (৪০), তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের এখলাছ মিয়ার ছেলে জিয়াউর রহমান (৩৮) ও চণ্ডিপুর গ্রামের নিয়াজ মিয়ার ছেলে ইকবাল হোসেন (৩০)। দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর আহত আকমল হোসেন ও জিয়াউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে কার চালক আহতদের রেখেই পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com