সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
দিরাইয়ে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

দিরাইয়ে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

আমার সুরমা ডটকমদিরাইয়ে বিদ্যুতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান ঘর, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় কোটি টাকারও বেশি। জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র শ্যামারচর বাজারে সোমবার ১১টার দিকে ব্যবসায়ি সবুজ মিয়ার ঘরে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এতে বাজারের ব্যবসায়ি বদরুল হাসানের ৩টি ঘর, গোলাপ মিয়া, জামাল হুসেন, মোখলেছুর রহমান, রিজকান মিয়া, আশু দাস, সবুজ মিয়া, আলী আমজাদ, প্রবীণ দাস ও মধু রায়সহ তাদের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনের খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসে।

আগুনের ভিডিও লিংক: https://web.facebook.com/100008297911412/videos/2094421624177748/

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com