বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার বনভোজন 

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার বনভোজন 

হাজী আব্দুল বাছিত, আরব আমিরাত থেকে : আরবিদের মতো সেদেশের বাংলাদেশি প্রবাসীরাও অপেক্ষায় থাকেন গ্রীষ্মের (সামার) জন্য। হাড় কাঁপানো শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতি যখন নিজেকে মেলে ধরে, ঠিক তখনই প্রবাসীরাও মেতে ওঠেন বিভিন্ন আনন্দে। এ সময় আরব আমিরাত বসবাসরত বাহুবল উপজেলাবাসীরা মেতে উঠেন বনভোজনে। প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা আরব আমিরাতের উদ্যোগে গত ১৫ ডিসেম্বর শুক্রবার দবিল ত্রবিল সুখ মেখে অনুষ্ঠিত হয় তাদের বনভোজন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এতে প্রবাসীরা বিপুল সংখ্যায় অংশ নেন।

অংশগ্রহণকারীরা যাত্রার শুরুতে সকলকে স্বাগত জানান সংস্থার সভাপতি আব্দুল আজিজ উজ্জ্বল। সংস্থার সেস্ক্রেটারি শেখ লুতফুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসী বৃহত্তর বাহুবল উপজেলা বাসীদের মধ্যে সেতুবন্ধের উদ্দেশ্যে এই সুন্দর আয়োজন। সংস্থার সহসভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন,  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি-কালচারের সাথে পরিচয় করানোর গুরুত্বারোপ করেন এবং দেশ ও প্রবাসে বাহুবল উপজেলার  কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এছাড়া সংস্থার বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রবাসে ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে প্রশান্তি নিতে এই  বনভোজনে অংশ নেন দলমতনির্বিশেষে প্রবাসীরা। এতে অনেক মহিলা এবং শিশুও অংশ নেন। এই আনন্দে অংশ নেওয়া অন্যরা হলেন মোহাম্মদ জবেদ আলি, তউফিক মিয়া, রুহুল আমিন, শাহানুর, রেনু মিয়া, জাহাঙ্গীর, মোহাম্মদ সুহেল, মাসুক মিয়া, সাহাব উদ্দিন সিহাব প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com