মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

জামালগঞ্জে মিথ্যা অভিযোগ দাখিলে পাল্টা অভিযোগ

বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের মোঃ সানোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে পাল্টা অভিযোগ দাখিল করা হয়। বৃহস্পতিবার সকালে পাল্টা অভিযোগ দাখিল করেন সার, বীজ ও কীট নাশক ডিলার মোঃ সানোয়ার হোসেন। অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জুলাই ২০১৮ ইং তারিখ ২৩৮(২০) স্মারক মূলে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্তে লক্ষীপুর বাজারে সার বিক্রয় করতে সরকার অনুমতি প্রদান করেন। ৫নং ওয়ার্ডের কৃষকগণের সুবিধার্থে লক্ষীপুর বাজার থেকে কৃষকগণ সার ক্রয় করতে আসছেন। মোঃ রহিছ উদ্দিন চৌধুরী গত ১২ ডিসেম্বর ১৭ ইং তারিখে আমার বিরুদ্ধে ২৭ জন কৃষক স্বাক্ষরিত মিথ্যা অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগে রহিছ উদ্দিনের ছেলে ৩ জন, আপন ভাতিজা ৫ জন, ৫ জন জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে কাজ করছেন। ঐ ৫ জনসহ বাকি ১৪ জনের স্বাক্ষর জালিয়াতি করে আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। আমি একজন সরকারি খুচরা সার ডিলার হিসেবে মিথ্যা অভিযোগ কারণে আমার সম্মানহানী হয়। মিথ্যা অভিযোগ ও জাল স্বাক্ষরকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করি। জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com