শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ঝিনাইদহে ইমামকে কুপিয়ে হত্যা

আমার সুরমা ডটকম: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় হাফেজ রবিউল ইসলাম নামে এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার নওদাগ্রাম ও কাশিপুর গ্রামের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার। হাফেজ রবিউল (৪৫) উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙিয়ার পোতা গ্রামের বাসিন্দা। তিনি নিজ গ্রামের মসজিদের ইমাম ছিলেন এবং কোটচাঁদপুর শহরে ভূষিমালের ব্যবসা করতেন।

ওসি বিপ্লব কুমার আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে, ভোরের দিকে মসজিদ থেকে নামাজ আদায় করে বেরোনোর পর রবিউলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় রবিউলকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

স্ত্রী নার্গিস আক্তারকে ছাড়াও এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন রবিউল। মেয়ে তাসনিয়া আক্তার লিপা কলেজে পড়াশোনা করে এবং ছেলে নাসিম পঞ্চম শ্রেণির ছাত্র। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকালে নিজের আড়ত থেকে মালামাল নিয়ে রবিউলের কালিগঞ্জ বাজারে যাওয়ার কথা ছিল।

এ দিকে ঘটনাস্থলের কাছাকাছি গ্রামের বাসিন্দা এবং এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান জানান, ভোরে ঘটনাস্থলের কাছের সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া দেখা গেছে। এটি ডাকাতদের কাজও হতে পারে। তবে পুলিশ কোনো ধরনের ডাকাতির ঘটনা অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com