বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দক্ষিণ সুনামগঞ্জে ডাকাতের উপদ্রপ বৃদ্ধি: জনমনে আতংক

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতের উপদ্রপ ও একমাসের মাথায় তিনটি গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। গ্রামাঞ্চলের মানুষ ডাকাত আতংকে ভুগছেন। এক মাসের ব্যবধানে এসব ঘটনা ঘটে। নোয়াখালী বাজারস্থ ভিমখালী রাস্তার পাশে একটি বাড়ীতে, উত্তর গাজিনগর ও ভাটিপাড়া রাস্তার মুখে ডাকাতির ঘটনা ঘটে। এনিয়ে গ্রামাঞ্চলের মানুষজনের মনে আতংক বিরাজ করছে। বুধবার দিবাগত রাতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো. ফখরুল ইসলামে বাড়ীতে ডাকাতি করার চেষ্টা করা হয়। বাড়ীর বাসিন্দা মো. ফখরুল ইসলাম জানান, আমি রাতে হঠাৎ শব্দ শুনতে পাই। শব্দ শুনার সাথে একটু এগুলে ডাকাত দল হানা শুরু করে।ডাকাতরা আমার বাড়ির প্রধান গেইট বেঙে ও মেইন বাসার কেচি গেইট বেঙে আমার দরজায় দারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এবং উচ্চস্বরে বলতে থাকে এই শালা দরজা খুলে দেয় নইলে তরে প্রাণে মেরে ফেলব । আমি তাদের কথায় না রাজি প্রকাশ করে চিল্লাচাল্লি শুরু করি, অতঃপর চারদিকের মানুষজনের কাছে মোবাইল ফোন দেই, পাড়ার মানুষজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। গত ২৩ ডিসেম্বর রাত দেড়টায় নোয়াখালী বাজারে পাশে ভিমখালী রোডে ফখর উদ্দিন বাড়ীতেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত তাদের নগদ দেড় লক্ষ টাকা ও ১৭টি মোবাইল ফোন, তিন ভরি স্বর্ণ নিয়ে যায়। এর সাত-আট দিনের মাথায় পাথারিয়া বাজারস্থ ভাটিপাড়া রাস্তার মুখে রাত আনুমানিক ১০ ঘটিকায় সিএনজি চালক কেন্তুু নামের এক ড্রাইভারকে ডাকাত গলায় ধারালো চুরি ধরে। সে প্রাণের ভয়ে শুর-চিৎকার করলে ডাকাতদল তার গলায় কুপ দিয়ে চলে যায়। এ ঘঠনা এলাকায় সর্বশ্রেনীর মানুষজনের মনে আতংক বিরাজ করছে। এলাকায় বিজ্ঞজন বলেছেন এলাকায় আইন শৃঙ্খলার তৎপরতা খুবই কম তাই প্রতিনিয়ত এসব ঘঠনা ঘঠে। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, গতরাত্রের যে উত্তর গাজীনগরের ফখরুল ইসলামের বাড়ীতে যে ডাকাতি হয়নি, ডাকাতদল হামলা চালায়, পরে এলাকাবাসী পুলিশ এগুলে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ ডাকাতদলকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। পুলিশ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com