মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নূরানী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি এনামুল হক চৌধুরীর মতবিনিময় তফসিল ঘোষণার পরও ঝুলছে প্রার্থীদের পোস্টার-লিফলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার
মিজানুর রহমান উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

মিজানুর রহমান উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর উপজেলা পর্যায়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমরিয়া ইসলামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক (বাংলা) মিজানুর রহমান তালুকদার উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মোঃ আব্দুর রশিদ তালুকদার ও আলফাতুন নেছার জৈষ্ট সন্তান। তিনি দীর্ঘদিন আমরিয়া মাদরাসায় কর্মরত এবং শ্রেণি শিক্ষকের পাশাপাশি স্কাউট শিক্ষক নির্বাচিত হয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে (১ জন) মিজানুর রহমান তালুকদারকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। তাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করায় ধন্যবাদ জানান মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, মাদরাসার অধ্যক্ষ, প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, দর্গাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হলদারকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী জালাল উদ্দীন, সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, রোটারেক্ট ক্লাব সিলেট ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ও ইংরেজী বিভাগের এ্যালমনি সোসাইসিটির সাধারণ স¤পাদক এমদাদুল হক মিলন, আমাদের সুনামগঞ্জ ডটকম-এর স¤পাদক জাকির হোসেন রাজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com