বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘনায় নিহত ১, আহত ৭

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা মাদরাসা পাড়া এলাকায় মোটর সাইকলে ও পাজারো কারের মুখোমুখি সংঘর্ষে বাপ্পু দেব (২৩) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর গ্রামের বাবুল দেবে পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা অনুমান সাড়ে ৫টায় পাগলা মাদরাসাপাড়া এলাকায়।
স্থানীয় ও পলিশ সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা মাদরাসা পাড়া এলাকায় পাগলা বাজার থেকে একটি মোটর সাইকেল (নাম্বার বিহীন) শান্তিগঞ্জ বাজারে যাওয়ার পথে এবং সুনামগঞ্জ থেকে সিলেটমুখি একটি পাজারে (ঢাকা মেট্রো-ঘ-১১-৭১৮১) কার মুখোমুখি সংর্ঘ ঘটে। এতে ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে বাপ্পু দেব ঘটনাস্থলে মারা যায়। তাৎক্ষণিক খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মোঃ মাজহারুল ইসলাম ও জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ রুনু মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম জানা যায় নি।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ রুনু মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com