সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
লজ্জাজনকভাবে হেরে সিলেটে যা বললেন মাহমুদুল্লাহ

লজ্জাজনকভাবে হেরে সিলেটে যা বললেন মাহমুদুল্লাহ

আমার সুরমা ডটকমবাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে এখন মুখোমুখি হয়েছে সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে লঙ্কানরা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উকেট হারিয়ে ২১০ রানের বড় ইনিংস গড়ে তুলে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২১১ রানের। ২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সেই সঙ্গে ৭৫ রানে জিতে টি-টোয়েন্টি সিরিজেও জয় পেল শ্রীলঙ্কা।

আর এই হারের জন্য নিজেদের ব্যাটিং-বোলিং ব্যর্থতাকেই দায়ী করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এ প্রসঙ্গে তিনি সিলেটে বলেন, ‘এই স্কোর দেখে আমরা মোটেও ভীত হয়নি বরং আমাদের ধারণা ছিল এটি ভাঙা সম্ভব। কিন্তু শুরুর ব্যর্থতা সব উলোট-পালট করে দেয়। আমরা কিছুতেই আমাদের উইকেট হারানো বন্ধ করতে পারিনি। ‘

তিনি আরও বলেন, ‘ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে আমাদের বোলরাররাও ভালো বোলিং করতে পারেনি। এই পিচ ব্যাটিং বান্ধব হলেও আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ। ‘টি-টোয়েন্টিতে সাকিব না থাকায় সাকিবের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। এমনটি জানালেন মাহমুদুল্লাহও। তিনি বলেন, ‘আমরা আমাদের চ্যম্পিয়ন প্লেয়ার সাকিব আল হাসানকে মিস করেছি। বিশেষ করে সে থাকলে আমাদের বোলিং এবং ব্যাটিং দুই সেক্টরেই উপকার হত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com