রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
আমাদের ভাষাশহীদদের সম্মান আমাদেরকেই সমুন্নত রাখতে হবে: শফিকুর রহমান বিপ্লবী

আমাদের ভাষাশহীদদের সম্মান আমাদেরকেই সমুন্নত রাখতে হবে: শফিকুর রহমান বিপ্লবী

আমার সুরমা ডটকম৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ১৯ ফেব্রুয়ারী সোমবার বিশ্বনাথের অলংকারী পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাদরাসা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চ্যানেল আই ইউরোপের ইসলামীক বিভাগের প্রধান, নুরে মদীনা ফাউন্ডেশন ইউ,কের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। বক্তব্যে তিনি বলেন, ৫২র ভাষা সংগ্রামীরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। পৃথিবীতে একমাত্র বাঙ্গালীরাই ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। তাই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছি। আমাদের ভাষাশহীদদের সম্মান আমাদেরকেই সমুন্নত রাখতে হবে।
অনুষ্ঠান উদ্বোধন করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম। মাদরাসার সুপার মোঃ আজিজুর রহমান ও সহকারী শিক্ষক দিলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আলী হেলালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুসাদ্দেক হোসেন সাজুল, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারী শিক্ষক কবি ছাদিক সিরাজী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ এইড ইউ,কের সাবেক সাধারন সম্পাদক বখতিয়ার খান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী শিক্ষানুরাগী সৈয়দুল আলী, হুসিয়ার আলম, শাব্বির আহমদ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন লুকমান হোসেন এবং সঙ্গীত পরিবেশন করেন জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com