বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
বঙ্গবন্ধুর আদর্শে প্রজন্মের সকল শিশুকেই আদর্শিত হওয়া প্রয়োজন: এমসি অধ্যক্ষ

বঙ্গবন্ধুর আদর্শে প্রজন্মের সকল শিশুকেই আদর্শিত হওয়া প্রয়োজন: এমসি অধ্যক্ষ

আশরাফ আহমেদ, এম.সি কলেজ (সিলেট) সংবাদদাতাবঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মের সকল শিশুকেই আদর্শিত হওয়া প্রয়োজন বলে মনে করেন সিলেটের ঐতিহ্যবাহি মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। তিনি আরও বলেন বঙ্গবন্ধু শুধু একটি নামই নয় বরং এটা হলো একটি বিষয় যেখান থেকে শেখার কোন শেষ নেই।
আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস উপলক্ষে এমসি কলেজে  শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে শুরু হওয়া এই  অনুষ্টানটি দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
উদ্ভিদ বিঙ্গান বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চলনায় এতে বিশেষ অতিথির আসনে উপস্তিত ছিলেন এমসি উপাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, শিক্ষক পরিষদের সম্পাদক তোতিয়ুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকমন্ডলীরা।
এছাড়াও ঝাকঝমকপূর্ণ এই অনুষ্টানে কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতিয় শিশু দিবষ উপলক্ষে বিশাল এক কেক কাটা হয় এবং সবশেষ দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com