মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
জার্নালিস্ট হেলথ ফোরামের আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জার্নালিস্ট হেলথ ফোরামের আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

11997367_997140833653434_1880155791_n

আমার সুরমা ডটকম : ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে জার্নালিস্ট হেলথ ফোরামের আয়োজনে সমিতির কার্যালয়ে ‘মেডিকেল হেলথ ক্যাম্প-২০১৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এতে নারী শিশুসহ অন্তত ১০০ জনের চিকিৎসা প্রদান করা হয়।
এ হেলথ ক্যাম্পে বিভিন্ন মেডিকেলের ৫ জন চিকিৎসক উপস্থিত ছিলেন- তারা হলেন, পঙ্গু হাসপাতালের আর.এম.ও ডা. শেখ আব্দুল¬াহ আল রাফি, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. সুমাইয়া এহসান, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের ইএমও ডা. ইমদাদুল হক, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেলের ডা. আব্দুল্লাহ আল নোমান ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ডা. মোহাম্মদ আব্দুল জাহিদ।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, ডিআরইউ সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টর্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আখতারুজ্জামান লাবলু, ক্রাইম রিপোর্টর্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি নেসারুল হক খোকন, সম্পাদক মনির হোসেন, যুগ্ম-সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, পরিচালক শহিদুল ইসলাম রাজী, হাসান-উজ-জামান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন কাওছার। জার্নালিস্ট হেলথ ফোরামের আহবায়ক আবু সালেহ আকন, সদস্য সচিব মাইক্রোবায়োলজিস্ট শাফি উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা ডলি ও দপ্তর সম্পাদক আহমেদ নূর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতি তিন মাস পরপর এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com