মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
সুনামগঞ্জে দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জে দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পৌরবিপনী মার্কেটের দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরী।
পত্রিকার চীফ রিপোর্টার শহীদ নূর আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক আজকের সুনামগঞ্জ’র উপদেষ্টা ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সম্পাদক জসীম উদ্দীন, বার্তা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, স্টাফ রিপোর্টার কে.এম.শহীদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়াদিগন্তর জেলা সংবাদদাতা তৌহিদ চৌধুরী প্রদীপ, স্টাফ রিপোর্টার নুরুল হক, আশিস রহমান, কর্ণ বাবু দাস, জগন্নাথপুর প্রতিনিধি ফখরুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বিশ্বম্ভরপুর প্রতিনিধি শফিউল আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি শংকর দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, সংবাদপত্র সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে সকলকে আন্তরিক হতে হবে। সময়োপযোগী সংবাদ যে কোনো এলাকার দৃশ্যপট পাল্টে দিতে পারে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সততা ও ন্যায় নিষ্ঠতার সাথে সংবাদ মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com