সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
নদী ভাঙ্গনে সরদার মাটি গ্রাম বিলিন হয়ে যাচ্ছে রাস্তা

নদী ভাঙ্গনে সরদার মাটি গ্রাম বিলিন হয়ে যাচ্ছে রাস্তা

 

জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতাসিলেট জেলার কানাইঘাট উপজেলায় নদীর ভাঙ্গনে ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের সরদার মাটি গ্রামের শত শত পরিবারের অস্তিত্ব হুমকির সম্মুখিন। নদীরপারে জীবনের ঝুঁকি নিয়ে তারা কোন মতে বেঁচে থাকলেও হারাতে বসেছে ভিটে মাটি। ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় পরিস্থিতি ক্রমেই নাজুক আকার ধারণ করছে। ফলে এসব এলাকার লোকজনের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

হঠাৎ করে সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সড়কটি ভাঙ্গনের কবলে পড়ে। ইতিমধ্যে রাস্তার বেশ কিছু অংশ ভেঙ্গে গেছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে বানীগ্রাম ব্রাম্মনগ্রাম ছত্রপুরসহ কয়েকটি গ্রামের লোকজন আসা যাওয়া করে।

নদী ভাঙ্গনের কবলিত গ্রামের বাসিন্দারা জানান, সড়কটি সম্পূর্ণ বিলীন হয়ে পড়লে ঐ এলাকার জন সাধারণ যাতায়াত সমস্যা চরম দুর্ভোগে পড়ার আশংকা রয়েছে। গাছবাড়ী মর্ডান একাডেমী, গাছবাড়ী আলিয়া মাদ্রাসা, গাছবাড়ী আইডিয়্যাল কলেজের ছাত্র/ছাত্রীগন সহ গ্রামের শত শত সাধারন লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com