সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
মনোনয়নপত্র সংগ্রহ করলেন কামরান ও আরিফ

মনোনয়নপত্র সংগ্রহ করলেন কামরান ও আরিফ

আমার সুরমা ডটকমসিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ্রগহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

রবিবার দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ বক্স।

এদিকে, রবিবার বিকেলে আরিফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার।

সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমও মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আজ। তিনি নিজেই নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপি থেকে এখনও সিসিক নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com