শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: গুলিবিদ্ধ ১০

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: গুলিবিদ্ধ ১০

ccccc_95467আমার সুরমা ডটকম : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট মহানগরীর বালুচর এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও ছাত্রলীগের সায়েফ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা প্রর্যন্ত এই সংঘর্ষ চলে। গুলিবিদ্ধদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী মুহিন, আরাফাত, মঈনুল রয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, বালুচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র বেশ কিছুদিন ধরে নিপু গ্রুপ ও সায়েফ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত সাড়ে ১০টার দিকে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয়পক্ষ বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় ১০ জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com