বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

চীনে হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা

আমার সুরমা ডটকম ডেস্ক:

চীন বলেছে, তারা সফলভাবে তাদের প্রথম হাইপারসনিক বিমানের পরীক্ষা চালিয়েছে। এ বিমান পরমাণু বোমা বহনে সক্ষম এবং বর্তমান বিশ্বে যত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে তার সবই ফাঁকি দিতে পারে।

গত শুক্রবার রাতে প্রথমবারের মতো স্টারি স্কাই-২ নামের এ বিমান পরীক্ষা করে চীন। দেশের উত্তর-পশ্চিম এলাকা থেকে ১০ মিনিটের জন্য বিমানটিকে আকাশে ওড়ানো হয়।

স্টারি স্কাই-২ বিমানটি শব্দের গতির চেয়ে ছয় গুণ গতিতে আকশে উড়তে পারে বলে চীনের অ্যাকাডেমি অব অ্যারোস্পেস অ্যারোডাইনামিক জানিয়েছে।

পরীক্ষার সময় স্বাধীনভাবে বিমানটি আকাশে ওড়ে এবং কয়েকবার টার্ন নেয়। এছাড়া বিমানের অন্যসব মুভমেন্ট ঠিক ছিল এবং শেষ পর্যন্ত নির্দিষ্ট স্থানে নামতে সক্ষম হয়।

কর্মকর্তারা বলছেন, পরীক্ষাটি সম্পূর্ণ সফল ছিল। এ বিমান আন্তর্জাতিক সর্বাধুনিক বিমানগুলোর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলেও তারা মনে করেন। চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ইউচ্যাটে বিমানটির ছবি পোস্ট করা হয়েছে।

সূত্র: পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com