শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা

আমার সুরমা ডটকম:

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আগামীকাল বুধবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ি পশু কোরবানি করবেন।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদও এ উপলক্ষে বাণী প্রদান করেন।
বাসস সূত্রে জানা যায়, রাজধানীর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে বুধবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে । তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
পবিত্র ঈদুল আজহা এর দিনের আনন্দ উপভোগ করার জন্য বরাবরের মতোই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে অগণিত মানুষ গ্রামের বাড়িতে যাত্রা শুরু করেছে। রাজধানীর সব বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড়। আজ থেকে শুরু হয়েছে ঈদের সরকারি ছুটি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com