সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

মানিকগঞ্জের ‘রাজাবাবু’ কুরবানি হলো সুনামগঞ্জে

আমার সুরমা ডটকম:

অবশেষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খলিলুর ইসলাম খান্নুর ষাঁড় ‘রাজাবাবু’কে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে কুরবানি করা হয়েছে।

বৃহস্পতিবার ঈদুল আযহার দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় জেলার ছাতক উপজেলার সৈদেরগাঁও গ্রামের শিল্পপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলীর বাড়িতে কুরবানি দেয়া হয় ‘রাজাবাবু’কে।

মুনসিফ আলীর ব্যক্তিগত সহকারী মো.শহীদুল ইসলাম শহীদ পরিবর্তন ডটকমকে জানান, মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে সাড়ে ১৮ লাখ টাকায় রাজা বাবুকে কেনেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাল্টিপ্লান লিমিটেডের চেয়ারম্যান, এনআরডিসিবি কর্মাসিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মুনসিফ আলী।

বুধবার রাতে ট্রাকযোগে ‘রাজাবাবু’কে সুনামগঞ্জ নিয়ে আসা হয়। ‘রাজাবাবু’র পাশাপাশি আরও ছয়টি গরু কুরবানি দিয়েছেন মুনসিফ আলী।

শহীদ আরও জানান, ‘রাজাবাবু’সহ মোট ছয়টি গরুর মাংস হয়েছে ১০২ মণ। এই ছয়টি গরুর মাংসই এলাকার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

‘রাজাবাবু’র উচ্চতা ছিল ৬ ফুট ৭ ইঞ্চি। বুকের মাপ ১০ ফুট, লম্বায় ৮ ফুট। আর ওজন ৫৫ মণ। মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার অতিযত্নে পালন করেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরু।

সূত্র: পরিবর্তন ডটকম

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com