শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

জামালগঞ্জে পকেট কমিটির বিরুদ্ধে অভিযোগ

সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের কামিনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পকেট কমিটির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন কামিনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা মো. আব্দুল কাইয়ুম।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, আব্দুল কাইয়ুম কামিনীপুর গ্রামের বাসিন্দা ও জমিদাতা বটে। কামিনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি মেয়াদ ৫/৬ মাস পূর্বে শেষ হয়েছে। ম্যানিজিং কমিটি ছাড়াই এতদিন বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিল।

গতকাল সোমবার গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও জমিদাতা কাইয়ুম, সোনাবান বিবি এবং অভিভাবক সদস্যদের না জানিয়ে অতি গোপনে কামিনীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান, মৃত খোয়াজ আলীর ছেলে জাকির হোসেন ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসারের যোগ-সাজসে ম্যানিজিং কমিটি গঠন করেন। এই কমিটির সভাপতি আব্দুল হান্নান ও সহ সভাপতি জাকির হোসেন।

উক্ত পকেট কমিটি বাতিল পূর্বক জমিদাতাকে অন্তভূক্ত করে ম্যানিজিং কমিটি গঠনের আবেদন জানান। এবং বিষয়টি যাচাই বাছাই পূর্বক পকেট কমিটি বাতিল পূর্বক নতুন কমিটি গঠনের অনুরোধ জানান।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান বলেন, আমি প্রশিক্ষণ থেকে এইমাত্র এসেছি, অভিযোগ যদি পাই তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com