মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
‘উন্নয়ন বিস্ময়’ দেখতে ঢাকায় ৪৫ বিদেশি সাংবাদিক

‘উন্নয়ন বিস্ময়’ দেখতে ঢাকায় ৪৫ বিদেশি সাংবাদিক

আমার সুরমা ডটকম:

‘উন্নয়ন বিস্ময়’ দেখতে বাংলাদেশ সফরে এসেছেন ৪৫ বিদেশি সাংবাদিক। এরমধ্যে ১৯ জনই ভারত থেকে এসেছেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গত মঙ্গলবার তারা ঢাকা আসেন। সফরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং দর্শনীয় স্থান ঘুরে দেখবেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারত, জাপান, কানাডা, কোরিয়া, সৌদিআরব, ব্রাজিল, তুরস্ক, ফিলিপাইন ও ইথিওপিয়া থেকে এসেছেন এই বিদেশিরা। যারা পেশায় পর্যটন সাংবাদিক ও বøগার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ঢাকায় ভারতের ১৯ জন, জাপান, কোরিয়া, সৌদি আরব, ব্রাজিল, ফিলিপাইনের তিন জন করে এবং তুরস্ক ও ইথিওপিয়ার চার জন করে কানাডার একজন সাংবাদিক অবস্থান করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, একসঙ্গে বিদেশি ৪৫ সাংবাদিক এসেছেন বাংলাদেশের উন্নয়ন দেখতে। তারা বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো ঘুরে দেখবেন; বিশেষ করে পদ্মা সেতু, মেট্রোরেলসহ দেশের যে সব উন্নয়ন হয়েছে সেটা ঘুরে দেখবেন। তাছাড়া এই সফরে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com