শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
সিলেট জকিগঞ্জ উপজেলা কওমি মাদরাসা ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জকিগঞ্জ উপজেলা কওমি মাদরাসা ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

সিলেট জকিগঞ্জ উপজেলা কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুর ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে লামারগ্রাম মাদরাসায় আব্দুল গফফার পিরসাহেব রায়পুরির সভাপতিত্বে মুফতি আবুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জকিগঞ্জের ৫২টি কওমি মাদরাসার মুহতামিম ও নাজিম সাহেবগণ।

জকিগঞ্জ উপজেলা কওমি মাদরাসার লেখাপড়ার মানোন্নয়ন ও চলমান তাবলীগ সংকট নিরসন নিয়ে আলোচনা করেন জামেয়া মুহাম্মদিয়া হাড়িকান্দী মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, মদীনাতুল উলুম দারুস সুন্নাহ মাদরাসা এন্ড ইসলামিক কিন্ডারগার্টেন-এর নাজিমে তালিমাত হাফিজ মাওলানা জিয়াউর রহমান, শাহবাগ মাদরাসার নায়বে মুহতামিম মুফতি মাসউদ আহমদ প্রমুখ ওলামায়ে কেরাম। বক্তারা বলেন বর্তমান তাবলীগ সংকট নিরসনে ওলামায়ে কেরামগণ দাওয়াত ও তাবলীগে বেশী সময় দেয়া একান্ত জরুরী এবং জকিগঞ্জ মারকাজে প্রতি বৃহস্পতিবার কমপক্ষে দুইটি মাদরাসা থেকে জামাত নিয়ে হাজির হতে হবে। এতে সর্বসম্মতিক্রমে সকলে একমত পোষণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com