শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

শাল্লায় ইদুরের ট্যাবলেট খেয়ে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের শাল্লা উপজেলার মামুদনগর গ্রামে ইদুরের ট্যাবলেট খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার নাম জিহাদ মিয়া (১২)। সে উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদ নগর গ্রামের ছাদির মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে গত ১১ই অক্টোবর বিকেলে। স্থানীয় ও কিশোরের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ঐ কিশোর গ্রামের স্কুলের পাশে রাস্তা ইদুরের ট্যাবলেট দেখে খেয়ে পেলে। তাতে সে ছটপট করতে তাকে এবং ভমি করে দেখে তার সহপাঠিরা তার পিতা ছাদির মিয়া ও আত্মীয় স্বজনকে খবর দেয়। খবর পেয়ে তার স্বজনরা তাকে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তার সিলেট এম এ সি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দিলে সিলেট নিয়ে যাওয়ার পথে রাস্তায় কিশোরটি মারা যায়। পরে লাশ ময়না তদন্তের জন্য গত ১২ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর ময়না তদন্ত শেষে শনিবার কিশোরের গ্রামের বাড়ি মামুদনগরে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান তার স্বজনরা।
এ ব্যাপারে শাল্লা খানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম ইদুরের ট্যাবলেট খাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com