শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক ও আরোহী আহত

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক ও আরোহী আহত

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস মোড়ে শ্যামলী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালকসহ আরোহী আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টায় ঢাকা থেকে সুনামগঞ্জগামী একটি শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১৫৫৩) গাড়টি বিপরীত দিকে থেকে সিলেট অভিমুখী একটি নাম্বার বিহীন মোটর সাইলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক ও এক আরোহী মারাত্মক আহত হন। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস আটক করলেও গাড়ী চালক পালিয়ে যায়। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com