শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
চীনে বিশ্বের দীর্ঘতম সমু্দ্র সেতুর উদ্বোধন

চীনে বিশ্বের দীর্ঘতম সমু্দ্র সেতুর উদ্বোধন

আমার সুরমা ডটকম ডেস্ক:

সমুদ্রের ওপর বিশ্বের দীর্ঘতম সেতু ‘হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে চীন। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এই সেতুর উদ্বোধন করেন। খবর বিবিসির

সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল)। চীনের মুল ভূখণ্ডের ঝুহাই শহরের সঙ্গে এ সেতু সংযুক্ত করবে হংকং ও ম্যাকাওকে। আজ উদ্বোধন করা হলেও বুধবার থেকে সেতুটিতে নিয়মিতভাবে যানবাহন চলাচল করবে।

স্থাপত্যের দিক থেকে আকর্ষণীয় হলেও সেতুটি নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক। অনেকেই সেতুটিকে ‘শ্বেতহস্তী’ আখ্যায়িত করছেন। কারণ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় বিশ বিলিয়ন ডলার বা দুই হাজার কোটি ডলার।

সেতুটি নির্মাণে সময় লেগেছে প্রায় ৯ বছর। নির্মাণকালীন নিরাপত্তা নিয়েও ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে চীনকে। কারণ নির্মাণ কাজ চলার সময় নিহত হয়েছেন ১৮ জন শ্রমিক।

চীনের নদী পার্ল রিভারের ওপর দিয়ে সেতুটি সমুদ্র পার হয়ে চলে গেছে ওপারে। হংকং, ম্যাকাও এবং আরও নয়টি শহরকে যুক্ত করে একটি বৃহত্তর সামুদ্রিক এলাকা তৈরি প্রকল্পের অংশ হিসেবে এ সেতু নির্মাণ করেছে চীন।

শক্তিশালী মাত্রার টাইফুন কিংবা ভূমিকম্প প্রতিরোধী এ সেতুটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে চার লাখ টন স্টিল, যা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার নির্মাণ করা সম্ভব।

যারা সেতু পাড়ি দিতে চান তাদের বিশেষ অনুমতি নিতে হবে আর সব যানবাহনকেই টোল দিতে হবে। এ সেতুতে কোন গণপরিবহন থাকবে না তবে যাত্রী ও পর্যটকদের জন্য শাটল বাস থাকবে। কর্তৃপক্ষ আশা করছে, দিনে প্রায় ৯ হাজার ২শ যানবাহন এ সেতু দিয়ে চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com