সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
জামালগঞ্জে লাইসেন্স বিহীন বীজ ধান বিক্রয়ের অভিযোগ

জামালগঞ্জে লাইসেন্স বিহীন বীজ ধান বিক্রয়ের অভিযোগ

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় লাইসেন্স বিহীন বীজ ধান বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ দাখিল করেন ফেনারবাক ইউনিয়নের গজারিয়া বাজারের বীজ ডিলার মো, আবু ছালেহ চৌধুরী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ৩নং ফেনারবাক ইউনিয়নের গজারিয়া বাজারের সরকার অনুমোদিত বিএডিসি বীজ ডিলার মো, আবু ছালেহ চৌধুরী বটে, লাইসেন্স নং ৯৯৬। বিধি মোতাবেক বীজ ধান বিক্রয়ের জন্য কথা থাকলেও কামদরপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে জিল্লুর রহমান ও একই গ্রামের মুকবুল হোসেন উভয় লাইসেন্স বিহীন কামধরপুর বাজারে আলাদ্ াদোকানে অবৈধভাবে বীজ ধান বিক্রয় করছে। অবৈধভাবে বীজ ধান বিক্রয়ের কারণে আমার দোকানের বীজ ধান বিক্রয় কমে যাচ্ছে। যার দরুন আমার দোকানটি বন্ধ হওয়ার উপক্রম। এমতাবস্থায় অবৈধ বীজ ধান বিক্রেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে জামালগঞ্জ উপসহকারী কৃষি অফিসার রামেন্দ্র বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি বীজ নিয়েছে, যাতে বীজ বিক্রয় না হয় সেই ব্যাপারে সর্তক করে দিয়েছি। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com