শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

ভোর থেকে চলবে গাড়ি

আমার সুরমা ডটকম:

সড়ক পরিবহন শ্রমিকদের টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি আর বাড়ছে না। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই সারাদেশে চলবে পরিবহন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘আমরা আপাতত কর্মবিরতি বাড়াচ্ছি না। মঙ্গলবার ভোর ৬টা থেকে আমাদের কর্মবিরতি শেষ হচ্ছে, সকাল থেকে সকল ধরনের পরিবহন চলবে সারা দেশে।’

দাবি পূরণে ২১ দিনের আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, ‘আগামী ২১ দিন সময় দিয়ে আবার ৯৬ ঘণ্টার কর্মবিরতির কর্মসূচি ঠিক করেছি। সেটা সকলকে জানিয়ে দেয়া হবে।’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে সীমাহীন রবিবার ভোর থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের এ কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীসহ সারাদেশ। গত দুদিন রাজধানীতে বিআরটিসি বাস ছাড়া কোনো গণপরিবহন দেখা যায়নি। গণপরিবহন না থাকার ভোগান্তির সঙ্গে যোগ হয়েছে শ্রমিকদের নৈরাজ্য এবং রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়া মানুষকে হয়রানিও।এসব গাড়ি চলাচলে বাধার পাশাপাশি অনেক ক্ষেত্রে ব্যক্তিগত গাড়িতে হামলা করে গ্লাস ভেঙে দেয়া হচ্ছে। গাড়িতে থাকা যাত্রী-চালকদের মুখে পোড়া মবিল ও ইঞ্জিন অয়েল লেপ্টে দেয়া হচ্ছে। পরিবহন শ্রমিকদের হাত থেকে রেহাই পাননি অ্যাম্বুলেন্সে চিকিৎসা নিতে যাওয়া রোগীরাও।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com