বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য

দক্ষিণ সুনামগঞ্জে ৫ দোকানে দুর্ধর্ষ চুরি

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের আব্দুল মতিন মার্কেটে ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার মধ্যরাতে এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। ব্যবসায়ী সূত্রে জানা যায়, পাগলা বাজারের আব্দুল মতিন মার্কেট সোহাগ হারবাল, সোমা টেলিকম, মিহাদ গার্মেন্টস, সামি এ্যান্ড সাদি গার্মেন্টস, মাহি টেইলার্সসহ মোট ৫টি দোকানের টিনের চালা কেটে ভিতরে ঢুকে প্রতিটি দোকানের ক্যাশে রক্ষিত টাকা ও মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে চুরেরা। মধ্যরাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদারসহ চুরি হওয়া দোকান মালিকদের।
সোহাগ হারবালের মালিক জানান, শনিবার দোকানের বেচা-বিক্রি সেরে ৯টার দিকে বাসায় যাই। রবিবার সকালে দোকানের ভিতরে ডুকে উপরের চালা কাটা, দোকানের ক্যাশ ও মালামাল এলোমেলো দেখে দোকানে চুরির হয়েছে বলে বুঝতে পারি। তিনি আরও জানান, বাজারে পাহাড়াদার থাকা সত্বেও এ চুরির ঘটনাটি ঘটেছে ও বিষয়টি বাজার কমিটিকে জানানো হয়েছে।
মিহাদ গার্মেন্টসের মালিক জানান, আমার দোকানের নগদ টাকাসহ অনেক টাকার মালামাল চুরি হয়েছে। পুলিশের কাছে আকুল আবেদন দ্রুত যেন বিষয়টি খতিয়ে দেখে চোরদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, চুরির খবর পেয়েছি তবে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com