শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
ভারতীয় হাই কমিশনার সুনামগঞ্জ সফর করলেন

ভারতীয় হাই কমিশনার সুনামগঞ্জ সফর করলেন

আমার সুরমা ডটকম:

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি আকস্মিক সুনামগঞ্জ সফর করলেন। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সফরে এলে প্রতিবেশী দেশের এই কূটনৈতিক সার্কিট হাউসে জেলা প্রশাসনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে সহকারি হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ ও পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানসহ জেলা প্রশাসনের অন্যান্য দফতরের দায়িত্বশীল কর্মকর্তাগণ।
জেলা প্রশাসনের দায়িত্বশীল সুত্র জানায়, সফরকালে সহকারি হাই কমিশনার সুনামগঞ্জের আর্থসামাজিক, ধর্মীয় সহাবস্থানসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বৃহস্পতিবার রাতে জানান, ভারতীয় সহকারি হাই কমিশনার সুনামগঞ্জে ব্যাক্তিগত সফরে আসার পর তিনি জেলা প্রশাসনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com