শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সুুনামগঞ্জে ব্যানার টানানোর জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

সুুনামগঞ্জে ব্যানার টানানোর জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের তাহিরপুরে ব্যানার টানানোর জের ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৮ জনকে জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধায় উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ভুরাঘাট গ্রামের পেছনে এ রক্তক্ষয়ী সংঘষের্র ঘটনাটি ঘটেছে।
আহতদের মধ্যে ২ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও অপর ৬ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদর ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সদ্য সমাপ্ত দুর্গা পুজোয় ম-পে ব্যানার টানাকে কেন্দ্র করে উপজেলার ভুরাঘাট গ্রামের জিতেন্দ্র বর্মণ ও একই গ্রামের রাজিন্দ্র বর্মণ, অতুল বর্মণের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গ্রাম্য সালিশে বিষয়টি নিষ্পতি হয়।
ওই ঘটনার রেশ কাটেতে না কাটতেই জিতেন্দ্র বর্মণের লোকজন গ্রামের পার্শ্ববর্তী চুনখলা হাওর থেকে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় গ্রামের পেছনে অতুল বর্মণের লোকজন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে।
সংঘর্ষের খবর জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘন্টাব্যাপি ফের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের গুরুতর আহতরা হলেন নিপেন্দ্র বর্মণ, জিতেন্দ্র বর্মণ, শ্রীমতি অষ্টমী বর্মণ, শ্রীমতি নিয়তি বর্মণ, দুলাল বর্মণ, সুভাষ বর্মণ (১৮), শ্রীমতি বর্মণ, সুকুমার দাস, জুয়েল দাস, বিমন দাস, রুবেল দাস, সেবক বর্মণ।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বলেন, সংঘষের্র ঘটনাটি লোকমুখে জেনেছি, অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com