বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য

‘তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে’

আমার সুরমা ডটকম:

বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী জজ/সমমান কর্মকর্তাদের চার মাসব্যাপী ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, শুধু তারেক রহমানই নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীদের ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান।

এ সময় জামায়াতকে ঐক্যফ্রন্টে নেওয়া ভুল ছিলো- ড. কামাল হোসেনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ড. কামাল হোসেন সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। তার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।

এ ছাড়াও নবীন বিচারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, উন্নত দেশে ৯০ ভাগ মামলাই আদালতের বাইরে নিষ্পতি হয়। মামলা জট কমাতে নতুন বিচারকরা আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করবেন। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, কোয়ালিটি জুডিশিয়ারি গড়ে তুলতে সরকার সহযোগিতা করে যাচ্ছে। কোয়ালিটি বিচার অনেক চ্যালেঞ্জের।

বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ মো. শেখ জহিরুল হক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com