মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে
বঙ্গোপসাগরে ৬ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরে ৬ মাত্রার ভূমিকম্প

amarsurma.com

আমার সুরমা ডটকম:

বঙ্গোপসাগর অঞ্চলে বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের ৮৪ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে এ ভূমিকম্প হয় বলে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র জানিয়েছে। ভারতের জাতীয় সমুদ্র তথ্য সেবা কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে সমুদ্রের স্তর বৃদ্ধি পায়নি বলে সুনামি দেখা দেয়নি। তাৎক্ষণিকভাবে পাওয়া সংবাদে প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে স্থানীয়রা কম্পন টের পেয়েছেন।

উল্লেখ্য, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূকম্পন প্রবণ এলাকা। এমনকি ২০১৫ সালের ৯ নভেম্বর সেখানে ২৪ ঘণ্টার মধ্যে ১২ বার ভূমিকম্প দেখা দেয়। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৫ বা তারও বেশি।

সূত্র: ইন্টারনেট

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com