শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
দক্ষিণ সুনাগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

দক্ষিণ সুনাগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে শীতার্ত, দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফি উল্লাহ।
বুধবার তীব্র শীতের মধ্যে তিনি দক্ষিণ সুনমাগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার ও জয়কলস ইউনিয়নের সদরপুর ও শান্তিগঞ্জ বাজারে সন্ধ্যা রাতে এসব শীতবস্ত্র বিতরণ করেন। শীতের রাতে ইউএনওর কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষ ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএনও মো. সফি উল্লাহ জানান, আমরা যখন বাসাবাড়িতে দামি কম্বল মুড়িয়ে আরামে ঘুমাতে যাই, তখনও অনেক মানুষ কনকনে শীতে বিভিন্ন হাট বাজারে ছিন্নমুল, অসহায় ও গ্রামের হতদরিদ্র মানুষগুলো শীত নিবারণ রাত কাটায়। সেসব অসহায় মানুষদের শীতবস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফুঁটাতে পেরে বেশ ভালো লাগছে। এমন আনন্দ ভাগাভাগি সত্যিই এক অন্যরকম অনুভূতি। তাদের কষ্ট কিছুটা লাঘব করা আমার জন্য অনেক আনন্দের বিষয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারি মিটু চক্রবর্তী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com