শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দক্ষিণ সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

দক্ষিণ সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল¬াহ। রবিবার সকাল থেকে দিনভর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরের ৪টি ও জয়কলস ইউনিয়নের দেখার হাওরের ৬টি বাঁধের কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী ফারুক আল মামুন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং কমিটির সদস্য দিলীপ তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান নুর কালাম, সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক সোহেল তালুকদার, ইউপি সদস্য হাবিবুর রহমান সহ প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল¬াহ প্রকল্পবাস্তবায়ন কমিটির সদস্যদের দ্রুত সময়ে ও সঠিক নিয়মে টেকসইভাবে কাজ করার জন্য বলেন। তিনি বলেন, বাঁধের কাজে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না। সময়মত বাঁধের কাজ শেষ না করতে পারলে প্রকল্পবাস্তবায়ন কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com