শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
হাওর অঞ্চলের মানুষের সুবিধার্থে সুনামগঞ্জে চালু হল নৌ অ্যাম্বুলেন্স

হাওর অঞ্চলের মানুষের সুবিধার্থে সুনামগঞ্জে চালু হল নৌ অ্যাম্বুলেন্স

we261আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের মানুষের সুবিধার্থে চালু হল নৌ অ্যাম্বুলেন্স। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সুরমা নদীর রিভারভিউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশের কাছে নৌ ‍অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। জেলা পুলিশকে এটি দিয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা আল-ইমদাদ ফাউন্ডেশন। আল-ইমদাদ ফাউন্ডেশন ও সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। আল-ইমদাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বাপ্পীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ, পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ, সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল-ইমদাদ ফাউন্ডেশনের মহাসচিব নজরুল ইসলাম মহিব। পরে পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করা হয়। নৌ অ্যাম্বুলেন্সটি জেলা পুলিশের তত্ত্বাবধানে থাকবে। এটি পরিচালনা করবে যৌথভাবে জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগ। অনুষ্ঠানে জানানো হয়, অ্যাম্বুলেন্সটির হাওরাঞ্চলের মুমূর্ষু ও গুরুতর রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেবে। সূত্র : দৈনিকসিলেটডটকম

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com