মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
দক্ষিণ সুনামগঞ্জে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

amarsurma.com

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

দক্ষিণ সুনামগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রোমানা আফরোজ, একটি বাড়ী একটি খামার কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, আনছার বিডিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, সরকারী জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান পরিষদের সভাপতি জগদীশ দে রানা, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, এস আই জগৎজ্যোতি চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার প্রদীপ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com