সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে
সদর উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমার দিনভর হাওর রক্ষা বাঁধ পরিদর্শন

সদর উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমার দিনভর হাওর রক্ষা বাঁধ পরিদর্শন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা সোমবার দিনভর রংঙ্গারচর ইউনিয়নের সব কয়টি হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন। বাঁধ পরিদর্শনকালে তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এর সভাপতি-সদস্যসচিব ও স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।

বাঁধ পরিদর্শনকালে সুনামগঞ্জ সদর উপজেলার নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা বলেন,‘বাঁধ নির্মাণ কাজ পুরোদমে চলছে, তবে কাজের গুণগত মান আরও বৃদ্ধি করতে হবে। বাঁধের কাজ শুধুমাত্র জেলা ও উপজেলা কমিটিকেই তদারিক করলে হবে না। বাঁধের উপকারভোগী কৃষকসহ স্থানীয় সচেতন লোকদের এ বিষয়ে এগিয়ে আসতে হবে এবং নজরদারী বাড়াতে হবে।

তিনি আরো বলেন, হাওর রক্ষা বাঁধের কাজের মান ভাল রেখে দ্রুত ২৮ ফেব্রুারীর মধ্যে শেষ করার জন্য পিআইসির সভাপতি-সদস্য সচিব নির্দেশ দিয়েছেন।

বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকোৗশলী আশরাফুল সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের কর্মকর্তা মো.শহিদুল ইসলাম আমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com