বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ভারতীয় বিমান ভূপাতিতের ঘটনায় আজাদ কাশ্মিরে আনন্দ উচ্ছ্বাস

ভারতীয় বিমান ভূপাতিতের ঘটনায় আজাদ কাশ্মিরে আনন্দ উচ্ছ্বাস

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

১৪ ফেব্রুয়ারি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় বিস্ফোরক বোঝাই আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণে ভারতীয় আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজাভ ফোর্র্স (সিআরপিএফ) -এর ৪৪জন সদস্য নিহত হয়। কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর উপর এ রকম ভয়াবহ হামলা এর আগে হয়নি। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদি এ হামলার কঠিন জবাব দেয়ার অঙ্গিকার করেন। ১১ দিন পর ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় ১২টি ভারতীয় মিরেজ জঙ্গি বিমান পাকিস্তানের অভ্যন্তরে কথিত একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় ও বোমাবর্ষণ করে। এতে বিপুল সংখ্যক জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের দাবি। এর পরদিন ২৭ ফেব্রুয়ারি বুধবার পাকিস্তান বিমান বাহিনী দাবি করে যে তারা ২টি পাকিস্তানের আকাশ সীমায় ২টি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করেছে। একটি বিমান পাকিস্তান ভূখন্ডে বিধ্বস্ত হয় , পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আটক হন। অন্য বিমানটি কাশ্মিরে ভারতীয় এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনার খবরে বুধবার আজাদ কাশ্মিরের জনগণ একদিকে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ প্রর্দন করে, অন্যদিকে দুটি ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ায় তাদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।

পাকিস্তানে ভারতীয় বিমান হামলার প্রতিবাদে আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাদে বুধবার এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে কাশ্মিরিরা ভারতের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বুধবার মুজাফফরাবাদে কাশ্মিরিরা ‘পাকিস্তানি সশস্ত্র বাহিনী দীর্ঘজীবী হোক’ লেখা ব্যানার নিয়ে মিছিল করে।

বুধবার ২টি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার কথা জানার পর মুজাফফরাবাদে কাশ্মিরিরা মিষ্টি খেয়ে ও বিলিয়ে তাদের আনন্দ প্রকাশ করে।

বুধবার দুটি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার পর মুজাফফরাবাদে কাশ্মিরিরা ‘ শিগগিরই জম্মু ও কাশ্মির স্বাধীন হবে’ লেখা ব্যানার নিয়ে ভারত বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে।

আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে উল্লসিত কাশ্মিরিরা লোকজনকে মিষ্টি খাইয়ে তাদের আনন্দ প্রকাশ করেন।

সূত্র: ইপিএ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com