বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে ডিবেটিং সোসাইটির আত্মপ্রকাশ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে ডিবেটিং সোসাইটির আত্মপ্রকাশ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

Amar surma logo

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ ব্রাঞ্চ অব সুনামগঞ্জ ডিবিটিং সোসাইটির আত্মপ্রকাশ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে ।
শনিবার দুপুর আড়াইটায় জামালগঞ্জ প্রাথমিক শিক্ষক সমীতির হল রুমে অনুষ্টিত হয়। সভায় জামালগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জরিনা আক্তার বিনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো: শামীম আল ইমরান।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপার ভাইজার মো: আ: মুকিত, সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায়, সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির সভাপতি মো: সেজুল আহম্মদ। জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হাসানুল বান্না তন্ময়-এর পরিচালনায় উপস্থিত ছিলেন এসডিএস-এর সহ-সভাপতি মাসুদ আহমেদ অপু, সাধারণ সম্পাদক সোহানুর রহমান।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুল ও চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী।

“ উন্নত ভাবনা, সুন্দর আগামী-বিতার্কিক আমরা, হবো অগ্রগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাসানুল বান্না তন্ময়কে সভাপতি, তাসলিম মেহজাবিন পুতুলকে সহ-সভাপতি ও সিমান্ত তালুকদার সিমুকে সাধারণ সম্পাদক কওে ২১ সদস্য বিশিষ্ট এসডিএস জামালগঞ্জ উপজেলা শাখা ঘোষনা করা হয়।

সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক চর্চা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে গঠিত হয় এই সংগঠন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com